
প্রদীপ শীল, রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি
মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমান এর উদ্যোগে রাঙ্গুনিয়া ওমানে নিহত চার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার স্মরণে ও ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি দুবাই সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনের মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাস্কাট আল হামেরিয়া হোটেল ২৪ ফোরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে। মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের সঞ্চালনায় দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন মোহাম্মদ ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ এমরান হোসেন, মোহাম্মদ রেজাউল করিম সুমন, মোহাম্মদ সোলাইমান সুমন, মোহাম্মদ আবু সাইদ আহমদ উল্লাহ হাসান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ তসলিম উদ্দিন, মোহাম্মদ রিফাত মোহাম্মদ আল আমিন। আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন আগামী ২৯ মে শুক্রবার মাস্কাট কুরুম গার্ডেনে ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমান এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সকল প্রবাসীদের উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানান।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026