
রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি
নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি নেতা এস এম জাহেদুল আলম খন্দকারের শ্রদ্ধেয় পিতা দিদারুল আলম খন্দকার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে বিকেলে মরহুমের জানাজার নামাজ শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে রাউজানের সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, যুবদল নেতা সেলিম উদ্দিন, দিদারুল আলম, দিদারুল ওয়াহেদী, মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাহাব উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026