
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করেছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সোনামসজিদ বিওপির নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আমবাগান এলাকায় পরিচালিত হয়। এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ১৮৫ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত
নেশাজাতীয় সিরাপ জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026