
মো. ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলার বান্দরবানের লামায় পাহাড় কাটার দায়ে লোকমান হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পাহাড় কাটার ঘটনায় পর মঙ্গলবার (১৯ মে) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে এ কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন ইয়াংছা এলাকার বাসিন্দা সালেহ আহমদের ছেলে।
সূত্র জানায়, ইটভাটা নির্মাণের জন্য লোকমান হোসেন দুটি এস্কেভেটর ব্যবহার করে উপজেলার বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় প্রায় ১০ একর পাহাড় কেটে সাবাড় করে ফেলেন। শুধু তাই নয়, এ সময় লোকমান হোসেন পাহাড়ের মাটি ফেলে ঝিরিও ভরাট করেন। এ বিষয়ে সোমবার (১৮ মে) লামায় ১০ একর পাহাড় কেটে ইটভাটা নির্মাণের প্রস্তুতি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পাহাড় কাটা অবস্থায় লোকমান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬( খ) ১৫ (১) (৫) ধারা মতে লোকমান হোসেনকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈন উদ্দিন।
পাহাড় কাটার পাশাপাশি পাহাড়ি ঝিরি ভরাটের দায়ে লোকমান হোসেনকে কারাদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈন উদ্দিন প্রতিবেদক'কে বলেন , লোকমান হোসেন কর্তৃক পাহাড় কাটার সংবাদ সোমবার পেয়েছিলাম। ওইদিন বান্দরবান সংসদ সদস্য সাচিংপ্রু জেরী লামা সফরে আসার কারণে তাৎক্ষনিক পাহাড় কাটার ঘটনাস্থলে যেতে পারিনি। তিনি বলেন, পরিবেশ ধংসকারীদের কোন ছাড় নেই। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026