Homeসর্বশেষ খবরঅসুস্থ মা হাতি, পাশে ঘুরছে শাবক সেবা দিতে তৎপর বন বিভাগ

অসুস্থ মা হাতি, পাশে ঘুরছে শাবক সেবা দিতে তৎপর বন বিভাগ

উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজী খোলা ১নং ওয়ার্ড সংলগ্ন
চকরিয়া লাম্বা হাকখেলা পূর্ণ গ্রামে একটি অসুস্থ মা হাতিকে পড়ে থাকতে দেখা গেছে। শনিবার (১৬ মে) সকাল থেকে নূর মোহাম্মদের বাড়ির পশ্চিম পাশে হাতিটি অসুস্থ অবস্থায় পড়ে আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিটির সঙ্গে একটি ছোট শাবকও রয়েছে। মা হাতির পাশে শাবকটিকে ঘুরঘুর করতে দেখা যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে শাবকটি আতঙ্কিত হয়ে ডাকাডাকি করতে থাকে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় হাতিটি দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে। দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাতিটির প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

খবর ছড়িয়ে পড়ার পর ঈদগাঁও থেকে বন বিভাগের কর্মকর্তা উজ্জ্বল ঘটনাস্থলে পৌঁছান। সরেজমিনে দেখা যায়, নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয়দের সহায়তায় হাতিটিকে ঔষধ প্রয়োগ করা হচ্ছে।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা উজ্জ্বল বলেন, “ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষুধ আনা হয়েছে। তবে এই চিকিৎসায় হাতিটি পুরোপুরি সুস্থ হবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

স্থানীয়রা দ্রুত অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক ও বন বিভাগের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে মা হাতি ও তার শাবক নিরাপদে বেঁচে থাকতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments