Homeঅপরাধ ও আইননওগাঁর বদলগাছী উপজেলায় একজন মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর বদলগাছী উপজেলায় একজন মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের নিরলী গ্রামে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ।

গতকাল ১৩ মে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিরলী গ্রামের বাসিন্দা সুরজিৎ চন্দ্র বর্মনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরজিৎ চন্দ্র বর্মন ওই গ্রামের মৃত গোবিন্দ চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রি করে আসছিলেন। অভিযানে তার হেফাজত থেকে ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments