✍️এম.ডি জিয়াবুল
ও মা গো তোর চরণ তলে রাখলে স্বর্গ খানি,
এক নিমিষে প্রাণটা শীতল শুনলে মুখের বাণী।।
কতো যত্নে লালন করে,
রাখতি রে- মা বক্ষ ভরে,
সুখ দিলি তুই বিসর্জনে টানলি দুখের ঘানি।
ও মা গো তোর চরণ তলে রাখলে স্বর্গ খানি,
এক নিমিষে প্রাণটা শীতল শুনলে মুখের বাণী।।
গর্ভে রাখলি দশমাস ধরে
ব্যথা বেদন সয়ে,
এই পৃথিবী দেখাইলি মা
রক্ত মাংস ক্ষয়ে।।
তুই হলি মা বিবেক খাতা
রাখতি ধরে মাথায় ছাতা।।
আমার চোখে তুই ছিলি মা- সিংহাসনের রাণী।
ও মা গো তোর চরণ তলে রাখলে স্বর্গ খানি,
এক নিমিষে প্রাণটা শীতল শুনলে মুখের বাণী।।