
সুজন কুমার তঞ্চঙ্গ্যা
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়িতে ধর্মীয় গুরু প্রধানদের সঙ্গে মত বিনিময় করলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হাসনাত জাহান খান। তিনি মঙ্গলবার ( ৫ মে) সকাল ১১ টায় নিজ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ বা মত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সিব্বির আহমেদ, কেংড়াছড়ি পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহমুদ হোসাইন, বিলাইছড়ি কালী মন্দিরের পুরোহিত অমর চক্রবর্তী, যমুনা ছড়ি খ্রীস্টান ব্যপ্তিস্ট চার্চের রেভা: রবার্ট বম, বৌদ্ধ ভিক্ষু ভদন্ত: আর্য্যলঙ্কার মহাথের,ভদন্ত: দেবতিষ্য ভিক্ষু, ভদন্ত: ক্ষেমাঙ্কর ভিক্ষু।
উপজেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ধর্মীয়গুরুদের ভুমিকার পাশাপাশি তাদের সুবিধা- অসুবিধা কথা জানেন ইউএনও । এছাড়াও ধর্মীয়গুরুদের সম্মানী ভাতার বিষয়েও অনুমোদন আসলে পর্যায়ক্রমে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026