
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় মহামারি আকারে ছড়িয়ে পড়া হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তায় ২৮ হাজার ২০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।জানা যায়, অস্ট্রিয়াভিত্তিক মানবিক সংস্থা Sonne International Austria ও স্থানীয় সংগঠন তহজিংডং এর উদ্যোগে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুদানের অর্থ আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, সোনে ইন্টারন্যাশনাল-এর আলীকদম উপজেলা ফিল্ড অফিস সমন্বয়কারী সাবারাং ত্রিপুরা এবং হিসাব সহকারী মোঃ রিয়াজ হোসেন।এই অর্থ হাম রোগে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় ঔষধ ক্রয়ে ব্যয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি এলাকায় হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার চিকিৎসা ব্যয় বহনে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে এই অনুদান আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026