
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আনোয়ারা উপজেলা শাখা, কে.ই.পি.জেড ও মোহনা থানা শাখার উদ্যোগে র্যালিটি চাতুরী চৌমুহনী থেকে শুরু হয়ে কালাবিবি দীঘির মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টানেল চত্বরে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন শাহ সঞ্চালনা করেন কে.ই.পি.জেড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহবুবুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আনোয়ারা উপজেলা শাখার সহ সভাপতি মাষ্টার সেলিম বেজা, সহকারী সেক্রেটারি মোহাম্মদ হারুন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং চাতুরী ইউনিয়ন শাখার সভাপতি কাজী জসিম উদ্দিন প্রমুখ
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026