Homeসর্বশেষ খবররাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝেবিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝেবিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি


চট্টগ্রামের রাউজানে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ করা হয়েছে।

২৯ এপ্রিল বুধবার সকাল ১০ টায় উপজেলা সদরের কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে অনুষ্ঠানে
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মাসুম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম।

উপ সহকারী কৃষি অফিসার সিকু কুমার বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি অফিসার সঞ্জীব কুমার সুশীল, শিবু শংকর দে, ইমরান হোসেন, মোঃ নাজিম উদ্দীন, সঞ্জয় চন্দ, আহমদ শাহ, জুয়েল দাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম বলেন, দেশের মোট জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে কৃষকরাই ভরসা। কৃষক ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে। কৃষি সেক্টর গুরুত্বপূর্ণ বিধায় সরকার কৃষির প্রতি আলাদা জোর দিয়েছেন।

তিনি আরো বলেন, আগামী এক বছরে দেশে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে কৃষি কার্ড বিতরণের
উদ্যোগ নিয়েছে সরকার। যার ফলে একজন কৃষক এই কার্ডের মাধ্যমে কৃষি সম্পর্কিত ১০টি সেবা গ্রহণ করতে পারবেন। কৃষি সেক্টরে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে ৪ হাজার কেজি বীজ, ৮ হাজার কেজি ডিএপি ও ৮ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এতে প্রতিজন কৃষক বিনামূল্যে ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার ও ৫ কেজি উফশী জাতের আউশ বীজধান গ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments