Homeঅপরাধ ও আইনলামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও 

লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও 

মো. ইসমাইলুল করিম


পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মো.শাহাদাত হোসেন নামের একজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭ দিকে উপজেলার টিটিএন্ডডিসি এলাকায় মাতামুহুরী নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন স্থানীয় প্রশাসন। দণ্ডপ্রাপ্ত মো. শাহাদাত হোসেন উপজেলার পৌরসভা এলাকার ৪ নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার শাহাজান মোল্লার ছেলে।বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো.মঈন উদ্দিন। উপজেলা প্রশাসন জানায়, সন্ধ্যার ৭ টার দিকে মাতামুহুরী নদীর পাড়ে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম চালানোর সময় এলাকাবাসীদের সাথে দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে তাকে উপজেলা প্রশাসন কার্যালয়ে এনে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে বিশ দিনের জেল দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments