Homeঅপরাধ ও আইনরাউজানের কদলপুরে দুর্গামন্দিরে ও বসত ঘরে চুরি

রাউজানের কদলপুরে দুর্গামন্দিরে ও বসত ঘরে চুরি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি


রাউজানের কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ধীরেন্দ্র লাল ভট্টাচার্য্যের বাড়ির একটি দুর্গা মন্দিরে চুরি ঘটনা ঘটেছে। ১৯ এপ্রিল রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটে।
চোরের দল মন্দির চুরির আগে আশেপাশে থাকা চারটি সিসিটিভি ক্যামেরা ভাংচুর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে মন্দিরের প্রধান দরজা ভেঙে প্রবেশ করে পূজার কাজে ব্যবহৃত পিতলের কলসি ও অন্যান্য আসবাবপত্র লুট করে। পরে মন্দিরের পাশে থাকা পংকজ ভট্টাচার্য্যের বসত ঘরের তালা ভেঙে চোরের দল দামি জিনিসপত্র লুটপাট করে। ঘরটিতে কোন লোকজন ছিল না বলে জানা গেছে। একই রাতে মন্দিরে পিছনে থাকা একটি পুকুরে জাল দিয়ে মাছ নিয়ে যায় বলে জানান স্থানীয় লোকজন।
চুরির প্রসঙ্গে পংকজ ভট্টাচার্য্য বলেন, গত এক বছরে তিন বার আমার ঘরে ও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চাকরির কর্মস্থল চট্টগ্রাম শহরে হওয়ায় পরিবার নিয়ে সেখানে থাকি । সেই সুযোগে মন্দিরে ও আমার ঘরে চুরির ঘটনা বারবার ঘটেছে। তিনি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
পংকজ ভট্টাচার্যের ছোট ভাইয়ের স্ত্রী ঝর্ণা ভট্টাচার্য্য বলেন, চোরের দল একই রাতে মন্দির, পুকুরের মাছ ও আমার ভাসুরের ঘরে চুরি করে। মন্দির ও ঘরে বারবার চুরির ঘটনায় আমরা উদ্বেগে আছি। মন্দিরের নিরাপত্তা ও আমাদের নিরাপত্তা দরকার।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, আমি ছুটিতে বাড়ি যাচ্ছি। চুরি কোন ঘটনা আমার জানা নেই। জেনে বলতে পারবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments