Homeশিক্ষাআবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি


রাউজান উপজেলার আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের
বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রধান শিক্ষক উজ্বল প্রসাদ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন স্কুলের শিক্ষার্থীরা। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় ।
বিদ্যালয়ের শিক্ষার্থী জয়দ্বীপ বড়ুয়া ও শুভাশ্রী বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য আশালতা কলেজের অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া, অধ্যাপক চিম্ময়ী দাশ, অধ্যাপক মিল্টন কান্তি চৌধুরী, সংগঠক ও সমাজ সেবক প্রাক্তন ছাত্র দোলন বড়ুয়া, প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, প্রাক্তন ছাত্র হারুন আর রশিদ, প্রাক্তন ছাত্র কল্লোল বড়ুয়া । শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক স্বরুপ কুমার দাশ,সিনিয়র শিক্ষক মঈন উদ্দিন,মোহাম্মদ আলী হায়দার,শিক্ষক বিপুল তালুকদার । উপস্থিত ছিলেন শিক্ষক সোহেল চৌধুরী, শিক্ষক আবীর বড়ুয়া, কুশা বড়ুয়া প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments