
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে শায়ের মুহাম্মদ আলী ও মো. হারুনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডের চারা বটতল বাজারস্থ চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, গরু চোর ও ডাকাত হিসেবে পরিচিত মো. বাদশা প্রকাশ খুর বাদশা ও তার ভাই এয়ার খান রাউজানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। মানুষের বাড়িতে লুটপাট, চুরি, ডাকাতি জমিদখল করে যাচ্ছে। গত শনিবার রাউজানের সুপরিচিত শায়ের (নাত খা) মুহাম্মদ আলী ও তার বড় ভাই মো. হারুনকে এলোপাথাড়ি কুপিয়েছে। তাদের হত্যার চেষ্টা করেছে এ সন্ত্রাসীরা। আমরা এই ঘটনার বিচার চাই। প্রশাসন তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইউসুফ মাহমুদ কোম্পানি, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মো. ইব্রাহিম কোম্পানি, উপজেলা যুবদল নেতা রাসেল মিয়া রকি, মাওলানা মো. করিম, জেসমিন আক্তার,
ভুক্তভোগী মো. হারুন, আতিক হোসাইন, মো. ইব্রাহিম প্রমূখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারা বটতল বাজারে এসে শেষ করে।
জানা যায়, গতকাল (১৮ এপ্রিল) বিকেলে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আলিখীল দাওয়াতখোলা এলাকায় জায়গাজমি বিরোধের জেরে স্থানীয় মুহাম্মদ আলী ও মো. হারুনকে কুপিয়ে ছিল। রক্তাক্ত অবস্থায় তাদের প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুহাম্মদ আলীকে চমেকে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাউজান থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত মামলার চিহৃত আসামী এয়ার খানকে আটক করেছে। রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো এ আসামীকে।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026