Homeঅপরাধ ও আইননাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২

সানজিদা আক্তার রুনা,

নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে। সূত্রে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে চাইল্লাতলী এলাকার গরম শিয়া নামক স্হান থেকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় বলে জানান পুলিশ । আটকৃতরা হলেন বাইশারী ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মৃত ইসহাক মাস্টারের ছেলে আতাউল্লাহ (কলিম) ৩২
ও উত্তর বাইশারীর শফি মিস্ত্রির ছেলে মোঃ হারুন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কলিম ও হারুনে চলাফেরা সন্দেহজনক হলে বেশ কিছুদিন ধরে তারা প্রশাসনের নজরে ছিল।
বিষয়টি নিশ্চিত করেন, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক। এই সংবাদ লেখাপর্যন্ত তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র মামলা দায়ের প্রক্রিয়া চলমান। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাননি থানা পুলিশ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments