Homeদুর্ঘটনাআলীকদমের দুর্গম কুরুপ পাতায় মোটরসাইকেল দুর্ঘটনা: একজন নিহত, আহত দুই

আলীকদমের দুর্গম কুরুপ পাতায় মোটরসাইকেল দুর্ঘটনা: একজন নিহত, আহত দুই


আলীকদম (বান্দরবান) প্রতিনিধি


বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুপ পাতা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত তিনজনকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি হলেন লাংতুব মুরুং (৭০)। তিনি লামা উপজেলার ০৮ নম্বর ওয়ার্ডের পুরাতন লাইল্যা পাড়ার বাসিন্দা এবং তার পিতার নাম লুনওয়ই মুরুং।
দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন মোটরসাইকেল চালক রিংরাও (২০), পিতা রেংরং, সাং লেলং পাড়া, ০৭ নম্বর ওয়ার্ড, কুরুপ পাতা; এবং নিহত ব্যক্তির সঙ্গে থাকা আরেক যাত্রী লংপং মুরুং (৩৫), পিতা ইখানরিং মুরুং, সাং লাইল্যা পাড়া, ০৮ নম্বর ওয়ার্ড, লামা।
এদিকে, নিহত ব্যক্তির মরদেহের পোস্টমর্টেম বিষয়ে জানতে চাইলে আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ্ জানান, নিহতের আত্মীয়স্বজনরা হাসপাতালে এলে পোস্টমর্টেমের বিষয়ে সিদ্ধান্ত জানানো যাবে।
দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments