Homeঅর্থনীতি ও ব্যবসাচাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে ১০ দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬” গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার উজ্জ্বল কুমার ঘোষ এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাকিব হাসান তরফদার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোহা: আব্দুর রহিম। তিনি তাঁর বক্তব্যে বিসিকের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরে বলেন- বিসিক দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, প্রশিক্ষণ প্রদান এবং পণ্যের বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ সৃষ্টি করা, নতুন উদ্যোক্তা তৈরি করা এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলা উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং দেশীয় পণ্যের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৫ থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলমান এই মেলায় জেলার বিভিন্ন উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments