আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বৈশাখী মেলা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব কবি ও শিক্ষানুরাগী শফিক আলম মেহেদী,গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম,প্রধান বক্তা ছিলেন গভর্নিং বডির সভাপতি খালিদ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, ক্যাপ্টেন মোহম্মদ ফিরোজ মোস্তফা, লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ইয়াসির চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাছির উদ্দীন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দেয়ালিকা মোডক উন্মোচন। অতিথিবৃন্দ দেয়ালিকা মোডক উন্মোচন করেন।






