Homeসর্বশেষ খবরলামায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

লামায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

বিপ্লব দাশ,লামা (বান্দরবান) প্রতিনিধি


বান্দরবানের লামায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ বরণ করে নিতে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা পরবর্তী পান্তা ভোজনের আয়োজনে বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রতিফলন ঘটে।

এদিকে সকাল ১০ টায় লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন ক্রীড়াবিদরা। শত শত দর্শক এই রোমাঞ্চকর খেলা উপভোগ করতে বিদ্যালয়ের মাঠে ভিড় জমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন।তিনি আরো বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের শেকড়কে খুঁজে পাই। বিশেষ করে হারিয়ে যাওয়া বলি খেলা ও কাবাডি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী দিনগুলোতেও এমন আয়োজনের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Oplus_131072
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments