Homeঅপরাধ ও আইনআলীকদম পিআইও’র বিরুদ্ধে মহাপরিচালক বরাবরে অভিযোগ

আলীকদম পিআইও’র বিরুদ্ধে মহাপরিচালক বরাবরে অভিযোগ


গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভুয়া প্রকল্প


ডেস্ক রিপোর্ট


বান্দরবানের আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম নজরুল ইসলাম এর বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক এর বরাবরে প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে ডাক ও ই-মেইল যোগে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের পেপার কাটিংসহ অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা। গত ১২ এপ্রিল কয়েকজন স্থানীয় যুবকের স্বাক্ষরিত এই অভিযোগটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক এর ই-মেইল ও ডাক যোগে প্রেরণ করা হয়। অভিযোগটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য সহ সকল ষ্টেক এ অনুলিপি প্রেরণ করা হয়।
অভিযোগে বলা হয়, ২০২৫-২৬ অর্থ বছরে আলীকদম উপজেলায় গ্রামীন অবকাঠানো সংস্কার টিআর, কাবিখা, কাবিটা (নগদ অর্থ ও খাদ্যশষ্য বরাদ্ধ) প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে মোট ৩ কোটি ৯০ লক্ষ ৭১ হাজার ৪শত ৯০ টাকা, ১৫০.৬২ টন চাল ও ১৫০.৬২ টন গম (পিআইও কার্যালয়ের দেওয়া তথ্যমতে) বরাদ্ধ দেওয়া হয়। কিন্তু আলীকদম উপজেলা প্রকল্প কাস্তবায়ন কর্মকর্তা নামে বেনামে বিভিন্ন প্রকল্প গ্রহন করে প্রকল্পের টাকা আত্মসাত করে। এবিষয়ে বেশ কয়েটি জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অদ্যাবধি কোন প্রকার কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এবিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, এবিষয়ে ইতিমধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ১৬/০৪/২০২৬ খ্রি: তারিখের মধ্যে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তদন্ত কমিটিকে প্রতিটি প্রকল্পের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন ও ছবিসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস বলেন, যেহেতু অভিযোগটি মহা পরিচালক এর বরাবরে প্রেরণ করা হয়েছে, তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments