Homeরাজনীতিচট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দলের নবগঠিত কমিটি ঘোষণাকে ঘিরে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে সংগঠনটির নবনিযুক্ত সভাপতি শাহানুল ইসলাম মারুফ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রহিম আরফাতের নেতৃত্বে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করা হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
এ সময় সংগঠনের সভাপতি শাহানুল ইসলাম মারুফ উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রহিম আরফাত বলেন, “চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা এবং যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে প্রযুক্তি দল।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments