Homeসর্বশেষ খবরআলীকদমে ১২ কোটি টাকার ১৬ প্রকল্পের লে-আউট প্রদান করেছে জেলা পরিষদ

আলীকদমে ১২ কোটি টাকার ১৬ প্রকল্পের লে-আউট প্রদান করেছে জেলা পরিষদ


নিজস্ব প্রতিনিধি, বান্দরবান


২০২৫-২৬ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আলীকদম উপজেলায় ১৬টি উন্নয়ন প্রকল্পের লে-আউট প্রদান করা হয়েছে। এসব প্রকল্পের জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন জানিয়েছেন, গত ৫ আগস্টের পর থেকে আলীকদম উপজেলায় প্রায় ১৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নতুন করে আজ ১৬টি প্রকল্পের লে-আউট প্রদান করা হয়েছে।
লে-আউট প্রদান করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— আলীকদম কলেজ ছাত্রাবাস নির্মাণ, চৈক্ষ্যং সিরাজ কারবারি পাড়া মসজিদ নির্মাণ, বাস টার্মিনালে ভবন নির্মাণ, মোস্তাক পাড়া মসজিদ সংস্কার, পাহাড়তলী পাড়া মসজিদ নির্মাণ, মেরিনচর পাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ, সিলেটি পাড়া সড়ক আরসিসি করণ, আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউজের পুরাতন ভবন সংস্কার, কেন্দ্রীয় জামে মসজিদের পাকা মাঠ আরসিসি ও শৌচাগার সংস্কার, ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রাবাস নির্মাণ, নয়াপাড়া দক্ষিণ বাগানপাড়া শাহ্ নুর মসজিদ নির্মাণ এবং মংচাপাড়া মসজিদ নির্মাণসহ মোট ১৬টি প্রকল্প।
এছাড়া জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমনের বাড়ির সড়ক উন্নয়ন কাজও এসব প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত রয়েছে।
লে-আউট প্রদান অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্ররাক্রম চাকমা এবং সহকারী প্রকৌশলী রেলিং চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আলীকদম উপজেলার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments