বান্দরবান সংবাদদাতা
বান্দরবান সদর উপজেলায় বৈদ্যুতিক বাল্ব পরিবর্তনকে কেন্দ্র করে দোকানদারে ছুরির আঘাতে মোঃ রফিক(২৬)নামে এক ব্যক্তি আহত হয়েছে।
আজ সোমবার রাত নয়টার দিকে তালুকদার পাড়া মেঘলা পর্যটন কেন্দ্র বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযূক্ত সাকিব পলাতক রয়েছে।
আহত ব্যক্তি মো: রফিক(২৬), সদর ইউনিয়নের তালুকদার পাড়ার সৈয়দ কাসেম ছেলে।
স্থানীয়রা জানান, মা স্টোর ইদ্রিসের দোকান থেকে একটি বৈদ্যুতিক বাল্ব কিনে বাসায় নিয়ে যান রফিক। বাড়িতে বাল্ব পরিক্ষার পর নষ্ট থাকায় পূণরায় দোকানে পরিবর্তন করতে আসে। পরে বাল্ব পরিবর্তনকে কেন্দ্র করে দোকানদার ইদ্রিসের সাথে রফিকের কথা-কাটাকাটি হলে এক পর্যায়ের ইদ্রিসের ছেলে সাকিব রফিকের মাথা ফাটিয়ে দেন। পরে দোকান থেকে ছুরি বের করে তার উপর আঘাত করলে আহত হন রফিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়।
আহতের বড় ভাই কামাল বলেন, বাল্ব পরিবর্তনকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকদন্ডিতা শুরু হয়। পরে দোকানদারের ছেলে আমার ভাইকে প্রথমে মাথা ফাটিয়ে দেয় পরবর্তীতে ছুরি দিয়ে আঘাত করে আহত করে। তার ভাই বিএনপি যুবদলের সাথে জড়িত আছে বলে জানান তিনি।
এবিষয়ে জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম বলেন, আহত ব্যক্তি যুবদলের কোন পদে নাই। দলের নাম বিক্রি করছে আর সে একজন টোকাই বলে জানান এই নেতা।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শাহেদ পারভেজ বলেন, ভুক্তভোগীরা থানায় এখনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি পদক্ষেপ নেয়া হবে।





