Homeঅপরাধ ও আইনপ্রেমের টানে চাচিকে নিয়ে ভাতিজা উধাও

প্রেমের টানে চাচিকে নিয়ে ভাতিজা উধাও


রিয়াজুল হক সাগর, রংপুর

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পরকীয়া প্রেমের টানে এক গৃহবধূকে নিয়ে ভাতিজা পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে, শনিবার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিদারপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের পুত্র সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন ধরে তার আপন চাচির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

পারিবারিক লোকলজ্জার তোয়াক্কা না করে শনিবার রাতে তারা বাড়ি থেকে পালিয়ে যান। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, দীর্ঘদিনের গোপন এই প্রণয় যে এমন চরম পরিণতির দিকে যাবে, তা কেউ আঁচ করতে পারেনি। চাচি-ভাতিজার এই ‘নিষিদ্ধ প্রেম’ এবং পলায়নের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রতিবেশীরা বলেন নিখোঁজ হওয়ার পর থেকে সবুজ চন্দ্র এবং তার চাচির কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি সামাজিকভাবে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে। ঘটনার পর থেকে উভয় পক্ষের পরিবারগুলোর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। সোমবার(৩০মার্চ) রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments