
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন মো. আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয় এবং পরে তাকে আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান।
একই সাথে পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদেরও প্রদান করা হয়।
পদত্যাগ করা অন্য নেতারা হলেন- জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া। তারা ব্যক্তিগত ও পারিবারিক কারণে সকল দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
মো. আলাউল হক বলেন, “পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। এ কারণে পদত্যাগ করেছি।” নাজমুল হুদা খান রুবেল যোগ করেন, “আমরা এনসিপিতে যোগ দিয়েছিলাম পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু তা বাস্তবে ঘটেনি। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026