আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের আলীকদমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) চেয়ারম্যানের নিজ বাড়িতে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান নাছির উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। উপহার পেয়ে উপকারভোগীরাও আনন্দ প্রকাশ করেন






