কমল কৃষ্ণ দে
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
গুইমারা রিজিয়ন এর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা সেনা জোন পবিত্র ঈদ-উল-ফিতর ও পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘বিজু’ উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেছে মাটিরাঙ্গা জোন।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে দিকে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষ থেকে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পাহাড়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
উপহার সামগ্রীর মধ্যে ছিল সামগ্রী সেমাই, গুঁড়ো দুধ, চিনি, বাদাম, আটা, চাল, ডাল ও তেল।
প্রধান অতিথি মাটিরাঙ্গা জোন কমান্ডার মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতে সবার আনন্দ ভাগ করে নিতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আসন্ন ঈদ ও বিজু উৎস যেন সবাই সমভাবে পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
উপহার পেয়ে অসহায় পরিবারগুলো এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যেকোনো দুর্যোগ বা উৎসবে মাটিরাঙ্গা জোনের এই মানবিক কার্যক্রম প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের পদস্থ সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





