মোঃ মাইনুল ইসলাম
জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
উলিপুর উপজেলার ৬নং বুড়াবুড়ী ইউনিয়নে দীর্ঘদিন ধরে ৫নং ওয়ার্ড কাসেম বাজার খেয়া ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগ সহ,অনুসন্ধান ও চাপ প্রয়োগের পর অবশেষে প্রশাসন নড়েচড়ে বসেছে।উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানক এর হস্তক্ষেপে আজ পরিচালিত অভিযানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে প্রথম ৫০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হলে পরবর্তীতে তা কমিয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়—এই জরিমানা কি যথেষ্ট, নাকি প্রভাবশালীদের জন্যই এমন নমনীয়তা?
স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ভাঙন, পরিবেশ বিপর্যয় ও সাধারণ মানুষের ক্ষতি দিন দিন বাড়ছে। তাই শুধু জরিমানা নয়, স্থায়ীভাবে এই সিন্ডিকেট বন্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সাধারণ জনগণ।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও,এতে জনগণের প্রত্যাশা—
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হোক।





