প্রায় ৬ শত অসহায় পরিবারের মুখে হাসি
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় মরহুম আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৬ শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইউনুছ মিয়া নিজ হাতে এসব সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান পাড়ার সর্দার মোঃ ফরিদসহ পাড়ার বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের মধ্যে আনন্দ ও স্বস্তির পরিবেশ লক্ষ্য করা যায়।
এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইউনুছ মিয়া সকলের কাছে তার মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।





