Homeরাজনীতিসংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই সবার সমান অধিকার নিশ্চিত করা হবে- সরওয়ার জামাল...

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই সবার সমান অধিকার নিশ্চিত করা হবে- সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৩ আসনের সাংসদ ও বিএনপির
জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। তাই সকলে সমান অধিকার ভোগ করে নিজেদের নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করুন। যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে বলে অপপ্রচার চালান তাদের বলবো আপনারা বাংলাদেশে এসে দেখে যান অসম্প্রদায়িক বাংলাদেশ কাকে বলে।

এসময় তিনি আরও বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা কিন্তু যারা ভোট দেয়নি তাদের প্রতিও আমাদের সহানুভূতি, সহনশীলতা দেখাতে হবে। এবং তাদেরকেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নে শামিল করতে হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে মহাতীর্থ বারুনী স্নান উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ১২৯ তম “মহাতীর্থ বারুণী স্নান” উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় এমপি বলেন, বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে কৃষককার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

এসময় মহাতীর্থ বারুণী স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী আশীষ কান্তি চৌধুরীর সভাপতিত্বে পরিষদের সম্পাদক ডাঃ সবুজ কান্তি দেব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সম্পাদক মাস্টার রতন কান্তি শীলের যৌথ সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ডা. উজ্জ্বল মিত্র। মহান অতিথি হিসেবে রণধীর দত্ত, অশোক কুমার শীল। প্রধান বক্তা হিসেবে অ্যাড. যতীন্দ্র মোহন চৌধুরী। সংবর্ধিত অতিথ হিসেবে লায়ন সুজিত কুমার দাশ, দোদুল কুমার দত্ত। বিশেষ বক্তা হিসেবে সদীপ দেবনাথ (সজীব)। বিশেষ অতিথি হিসেবে রবীন্দ্র দেবনাথ (রবি), মাস্টার নারায়ণ বরণ সরকার, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, উপজেলা বিএনপির সদস্য আব্দুল গফুর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আখতারুন্নবী চৌধুরী, বিএনপি নেতা ইলিয়াস করিম ইলু, ইমরান হোসেন,
পারকি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম
প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments