Homeরাজনীতিরাউজান প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন

রাউজান প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


রাউজান প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ ও ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৭ মার্চ রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি প্রদীপ শীল। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, উত্তর জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ হোসেন, রাউজান প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি কামাল উদ্দিন হাবিবি, সাবেক কর্মকর্তা কামরুল ইসলাম বাবু, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা প্রকাশনা রয়েল দত্ত প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments