Homeরাজনীতিমাটিরাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত

কমল কৃষ্ণ দে
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৭ মার্চ (মঙ্গলবার) বিকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবদিন সরকার ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সনি ত্রিপুরার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রমুখ বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তারা নির্বাচনী পরিবেশ, ভোটার উপস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করতে এবং জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার আদায় এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা।

সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা তাদের মতামত প্রদান করেন এবং নির্বাচনের সময়কার অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন। এসব বিষয় পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।
শেষে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, শ্রমিকদলের সভাপতি তৈরিকুল ইসলাম, কৃষকদলের সভাপতি কোরবান আলী,ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রহমান সজলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments