Homeঅপরাধ ও আইনমধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড

মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে ৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভূটিয়া গ্রামের আব্দুস সামাদ এর ছেলে সজিব,কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে সোহেল, মৃত আজমত আলীর ছেলে মাইনুল কে মোবাইল কোর্ট পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জুবায়ের হোসেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ মাদকদ্রব্য ইয়াবা সেবনের সময় মাদকদ্রব্যসহ ইয়াবা সহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মধুপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে অপরাধী তিনজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার মো জুবায়ের হোসেন জানান,এরা সকলেই এলাকায় মাদকবহনকারী/ ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে আলোচিত।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে। মাদকবিরোধী এসব অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments