
থানচি, বান্দরবান
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
সোমবার (১৬ মার্চ) দুপুর ২টায় বাকলাই পাড়া সাবজোনের উদ্যোগে কংলাই পাড়া, বুলুম পাড়া ও কাইতন পাড়া এলাকায় এ সহায়তা দেওয়া হয়।
এ সময় কংলাই পাড়ার উপাসনালয়ের জন্য একটি ব্যাটারি, বুলুম পাড়ার উপাসনালয়ের জন্য একটি সোলার প্যানেল (এর আগে ব্যাটারি দেওয়া হয়েছিল) এবং কাইতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সোলার প্যানেল, সোলার ব্যাটারি, সোলার ফ্যান ও সোলার লাইট প্রদান করা হয়।
১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের “দ্য ম্যাজেস্টিক টাইগার্স” এর অধিনায়কের পক্ষে এসব মানবিক সহায়তা তুলে দেন বাকলাই পাড়া সেনা সাবজোন কমান্ডার ক্যাপ্টেন শাফকাত মুবাররাত চৌধুরী।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনী পার্বত্য এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকায় শান্তি ও নিরাপদ জীবনযাপনের জন্য নিয়মিত সেনা টহলও অব্যাহত রয়েছে।
কাইতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল ত্রিপুরা বলেন, “স্কুলে সোলার ফ্যান পাওয়ায় গ্রীষ্মকালের গরমে শিক্ষক-শিক্ষার্থীরা আরামদায়ক পরিবেশে পাঠদান ও পাঠগ্রহণ করতে পারবে। এজন্য আমরা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের মানবিক সহায়তা তাদের জীবনযাত্রাকে সহজ করে তুলছে। সেনাবাহিনীর এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও উৎসাহ সৃষ্টি হয়েছে।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026